হোম » Uncategorized » দামুড়হুদা থানা পুলিশ ও জনসাধারণের তৎপরতায় চোরাই গরু উদ্ধার|| ০৫ জন আসামী গ্রেফতার

দামুড়হুদা থানা পুলিশ ও জনসাধারণের তৎপরতায় চোরাই গরু উদ্ধার|| ০৫ জন আসামী গ্রেফতার

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা দামুড়হুদা থানাধীন উত্তর চাঁদপুর স্কুলপাড়া গ্রামস্থ মৃত আব্দুর রহমানের পুত্র আবুল কালামের গোয়ালঘর হতে গত ০৭.০৯.২০২২ তারিখ রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকা হতে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞতনামা চোরেরা সংগোপনে ০১টি এঁড়ে গরু মূল্য অনুমান ৭০,০০০/- টাকা চুরি করে।
তাৎক্ষণিকভাবে আবুল কালাম ঘটনা সংক্রান্তে দামুড়হুদা থানা পুলিশকে অবহিত করেন। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ  ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে অভিযানিক দল দ্রুত চোরাই গরু উদ্ধারের জন্য কয়েকটি টিমে বিভক্ত হয়ে থানা এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণ ও থানা পুলিশের তৎপরতায় ১। মোঃ উজ্জল মিয়া (১৮), পিং-মোঃ জহুরুল ইসলাম, ২। মোঃ ইদ্রিস আলী (২২), পিং-আঃ সাত্তার, ৩। মোঃ রাজাবুল মিয়া (১৮), পিং-মোঃ সাইফুল ইসলাম, ৪। মোঃ সাইফুল ইসলাম (১৯), পিং-মোঃ আবুল হাশেম, ৫। মোঃ বিপ্লব হোসেন (১৮), পিং-মোঃ শহিদুল ইসলাম, সর্ব সাং-উত্তর চাঁদপুর পশ্চিমপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাদের হেফাজত থেকে গরু উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!