
কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। উদ্বোধন হিসেবে ছিলেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক।
বিশেষ অতি
থি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, সখিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, বাসাইল-সখিপুরের সাবেক সংসদ সদস্য ও সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় প্রমুখ।

পরে সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চারজন সভাপতি ও ৭ জন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। এদের মধ্যে নজরুল ইসলামকে সভাপতি ও রুবেল খান মিঠুকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা