হোম » Uncategorized » বিদেশে যারা আছি

বিদেশে যারা আছি

সৈয়দ আহসানঃ 
আকাশে বাতাসে ছুঁয়ে যাক মোদের খুশীর মোড়ক ,
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ” ঈদ মোবারক ” ।
বিদেশে যারা আছি মোরা, আসেনা তো ঈদের খুশী ,
তবু অভিনয়ে শুভেচ্ছা বিলিয়ে দেই অনুরাগে ভাসি ।
প্রাণের হিল্লোল হৃদয়ের কল্লোল নিস্তেজ হয়ে ছুটে ,
পশ্চিম আকাশে ঈদ নামে যবে বেদনার চাঁদ ওঠে ।
রাগ অনুরাগ যতই থাকুক, হৃদয় যত পাষান,
ভাইয়ের সাথে ভাই মিলবে, ভুলে সব অভিমান।
প্রাণের বন্ধনে চাপিয়া ক্রন্দন বিলিয়ে দেই আয়েশ ,
নয়ন নীরে একাকী মোরা রান্না করি সেমাই পায়েস ।
দুধের স্বাদ ঘোলে মিটিয়ে সুখ খুঁজি তবু পবনেতে ,
জীবনের গ্লানি দূর করিতে টেনে যাই ঘানী ভুবনেতে ।
আয়ু’টার দৈর্ঘ্য কেউ জানিনা তবু চলি অসীমে টানি ,
বিসর্জন দিয়ে সুখ শান্তি বাঁচিয়া রাখি জীবন খানি ।
সেমাই পায়েস শিরনি পোলাও লাগে যেন তোবারক ,
সবার মুখে হাসি ফুটাতে বলে যাই শুধু ঈদ মোবারক ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!