
মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধ:: সিদ্ধিরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে হীরাঝিল আইডিয়াল স্কুল। সোমবার সকাল সাড়ে ৭ টায় মিজমিজি বাতানপাড়াস্থ হীরাঝিল আইডিয়াল স্কুলের শহীদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পতবক অর্পণ করে স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক সিরাজুল ইসলাম ও প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম মাসুম সহ সহকারী শিক্ষক শিক্ষিকারা।
এরপর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
স্কুলটির প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম মাসুম জানান, পৃথিবীতে একমাত্র বাঙালী জাতিই ভাষার জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে। আজ আমাদের মাতৃভাষা বাঙলা ভাষা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এটা বিশ্বের সকল প্রান্তে বসবাসরত বাঙালীর অত্যন্ত গর্বের। এ ভাষাটায় একটা যাদু আছে। যা পৃথিবীর অন্য ভাষায় পাওয়া যায় না। এ দিবসটি উদযাপনের মাধ্যমে শিশু কিশোররা এ ভাষার মর্যাদা সম্পর্কে জানতে পারবে।
SSS###

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল