
আওয়াজ রিপোর্ট: সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের শান্তির বাজার এলাকায় ডাকাত, সন্ত্রাস, জুয়ারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বসবাস। এখানকার দুজন জনপ্রতিনিধি ডাকাতি ও জুয়ায় সাথে সম্পৃক্ত। ডাকাত ও চাঁদাবাজদের কারণে শান্তির বাজার এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটান। মাহবুবুর রহমান ভুঁইয়া বাবুল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই বারদী ইউনিয়নকে মাদক, সন্ত্রাসবিহীন ইউনিয়ন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করে আসছেন।

গত ১২ ফেব্র“য়ারি শনিবার উপজেলার বারদী পাইকপাড়া দেওয়ান বাড়ি নিজ ওয়ার্ডে বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে দেওয়া বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল করে বলে ফেলেন “প্রধানমন্ত্রী বারদী আসলে আমার অনুমতি লাগবে”। লায়ন বাবুল এ বিষয়ে বলেন, আমি আসলে বলতে চেয়েছি “মাননীয় প্রধানমন্ত্রীর বারদীতে ডাকাতদের দমন করতে আমার হুকুম লাগবে না। আপনাদের সহযোগিতা লাগবে।

কিন্তু মুখ ফসকে অন্যরকম কথা বেড়িয়ে গেছে। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী। তিনি সবাইকে পুরো বক্তব্যটি শোনার অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রকৃতপক্ষে ওইদিন (গত ১২ফেব্র“য়ারি) ওয়াজ মাহফিলে তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানানো হয়েছে। কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক বিষয়টি প্রচার করেনি। লায়ন বাবুল বলেন, যতোই ষড়যন্ত্র হউক বারদী থেকে সকল অপশক্তি নির্মূল করতে তিনি কাজ করে যাবেন। তার পুরো বক্তব্য, ভাল কাজের মূল্যায়ন না করে ভুলক্রমে বলা একটি কথার জন্য তাকে জেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটি থেকে অব্যাহতি দিয়েছেন বলে জানান তার কর্মী সমর্থকরা।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা