হোম » Uncategorized » চিলাহাটিতে মা ও শিশু কেন্দ্রটি চালু না হওয়ায় ৮০ হাজার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। 

চিলাহাটিতে মা ও শিশু কেন্দ্রটি চালু না হওয়ায় ৮০ হাজার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। 

মোঃরিমন চৌধুরী ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার প্রত্যন্ত অঞ্চল চিলাহাটি ভোগডাবুড়ী উপ-স্বাস্থ কেন্দ্রটি ভেঙে ১০ শষ্যা বিশিষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তবে কাজ শেষ হলেও চিকিৎসা কার্যক্রম চালু হয়নি এখনও । উপ-স্বাস্থ্য কেন্দ্র বন্ধ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম চালু না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ডোমার উপজেলার চিলাহাটি অঞ্চলের প্রায় ৮০ হাজারের বেশি  মানুষ।
জানা গেছে, ১০ শষ্যা বিশিষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি স্থাপনের জন্য ভোগডাবুড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্রটির দুইটি পাকা ঘর নিলামের মাধমে বিক্রির পর চিকিৎসক, কর্মচারী, আসবাবপত্র ও ঔষধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চার কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রটির নির্মান কাজ শেষ হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে ভবনটি হস্তান্তরও করেন। একদিকে উপ-স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম বন্ধ, অন্যদিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু না হওয়ায় এলাকার মানুষ জরুরী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
ভোগডাবুড়ী ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার আমিনার ইসলাম বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রটি চালু থাকাবস্থায় আমরা সেখানে ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ঔষধ পেতাম। স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হওয়ার পর থেকে এলাকার মানুষ স্বাস্থ্য সেবাও পাচ্ছে না। কেউ অসুস্থ্য হলে প্রায় ২২ কিলোমিটার দুরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে যেতে হয়।
স্থানীয় আমজাদ আলী  বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রটির কার্যক্রম বন্ধ না করে চিলাহাটি বাজারের যে কোন স্থানে অস্থায়ী ভাবে চালু রাখলে ভালো হতো। মহামারী করোনাকালীন সময়ে এলাকার মানুষ চিকিৎসা সেবা পেতো। তিনি বলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু হলে, ভোগডাবুড়ী, কেতকীবাড়ী ও গোমনাতী ইউনিয়নের প্রায় ৮০ হাজারের বেশি মানুষ চিকিৎসা সেবা পাবে। ঠিকাদারের সাইড ম্যানেজার কামরুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ শেষ করা হয়েছে। লক ডাউন উঠে গেলে আনুষ্ঠানিক ভাবে ভবন হস্তান্তর করা হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম চৌধুরী জানান, ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী বরাদ্ধের জন্য আমরা উদ্ধর্তন কতৃপক্ষের সাথে যোগাযোগ করছি। তবে আমাদের নিজস্ব জনবল দিয়ে দ্রুত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!