হোম » সারাদেশ » বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে চাকুসহ ৪ জনকে গ্রেফতার করেছে বগুড়া র‍্যাব ১২                            

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে চাকুসহ ৪ জনকে গ্রেফতার করেছে বগুড়া র‍্যাব ১২                            

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানাধীন শাখারিয়া এলাকায় কতিপয় ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া শলাপরামর্শ করছে। এ তথ্যের ভিত্তিতে বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ নভেম্বর ২০২১ তারিখ ২১.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন শাখারিয়া দক্ষিনপাড়াস্থ শাখারিয়া জামে মসজিদ এর দক্ষিন পাশের গলির ভিতর ফাকা জায়গায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকারী ১। মোঃ ফরহাদ আহম্মেদ (৩২), পিতা-মোঃ রাকু মিয়া, সাং-বৃন্দাবন পাড়া(দক্ষিন পাড়া), ২। মোঃ মোনারুল ইসলাম (২৭), পিতা- মোঃ মোফাজ্জল হোসেন , সাং- জামিল নগর, ৩। মোঃ সজিব শেখ (২৩), পিতা- মৃত মনজু শেখ, সাং-উত্তর চেলোপাড়া (শেখপাড়া) সর্ব থানা ও জেলা-বগুড়া , ৪। মোঃ রাকিবুল ইসলাম (২০),পিতা- মোঃ নুর আলম, সাং- রামেশ^রপুর, থানা- গাবতলী,জেলা- বগুড়া, অ/চ  মোঃ নুর আলম এর বাসার ভাড়াটিয়া , সাং- ভাতকান্দি মধ্যেপাড়া, থানা ও জেলা- বগুড়াদের‘কে ০৩ টি ছুরি, ০১ টি রশি, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতির প্রস্তুতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!