
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি অনুমতি ব্যাতিত পশুর হাট বসিয়ে স্বাস্থ্যবিধি না মেনে এবং অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মোতয়াল্লীকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার উল্লেখিত কারনে মোতওয়াল্লী গোলাম মাওলা চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ। জানা যায়, সালন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে সরকারি অনুমতি ব্যতীত
কুরবানীর পশুর হাট লাগান মোতওয়াল্লী দাবি করা গোলাম মাওলা চৌধুরী। হাটে করোনার স্বাস্থ্যবিধি না মেনে তথা নিরাপদ দূরত্ব বজায় না রেখে অতিরিক্ত টোল বা লেখাই আদায় করা হলে বিষয়টি জেলা প্রশাসনকে জানান স্থানীয়রা। পরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ হাটে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে মোতয়াল্লীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ