
মোঃ কবির হোসেন,(সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজর ইউনিয়নের খংসারদি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ব্রিজের নিচে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের ধারনা, যুবককে গাড়িতে করে এনে হত্যাকারীরা ব্রিজের উপরে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশটি ফেলে পালিয়ে যান।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২