
শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৬ ডিসেম্বর রবিবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নিলুফা আক্তার, মেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ ডি এম শহিদুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ শ্রীবরদী, সাইদুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা, শ্রীবরদী, জনাব রুহুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার,
শ্রীবরদী, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।মেলায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।করোনা ভয়াবহতার মাঝেও চমৎকার উপস্থাপনা নিয়ে হাজির হয়েছে শিক্ষার্থীরা। প্রজেক্ট মূল্যায়নে প্রথম স্থান অর্জনকরে বানিবাইদ এ এ এম পি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান শ্রীবরদী এ পি পাইলট ইন্সটিটিউশন শ্রীবরদী, শেরপুর।কলেজ পর্যায়ে বিজয়ী হয়েছে শ্রীবরদী সরকারি কলেজ শ্রীবরদী, শেরপুর।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ