হোম » প্রধান সংবাদ »  জীবননগরেঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ করেন আলী আজগার টগর এমপি

 জীবননগরেঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ করেন আলী আজগার টগর এমপি

মো: তারিকুর রহমান  চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (৪ঠা নভেম্বর) বেলা ১১টার সময় জীবননগর উপজেলা পরিষদের অডিটরিয়াম রুমে অনুদান বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে বিভিন্ন অনুদান তুলে দেন এমপি হাজী আলী আজগার টগর।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে৷ করোনা মহামারীর কারণে অনেক উন্নত দেশ বিভিন্ন ধরনের সংকটের মুখে পড়লেও বাংলাদেশ এগিয়ে চলছে আপন গতিতে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করতে পারবেনা।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ অমলসহ আরও অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!