হোম » প্রধান সংবাদ » জামালপুরে ট্রেনে কাটাপড়ে ব্যবসায়ীর মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটাপড়ে ব্যবসায়ীর মৃত্যু

রবিউল হাসান লায়ন ঃ জামালপুর : জামালপুরের শরিফপুর ইউনিয়নের বেপারিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে মো. নুরুল আমিন (৪৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।নিহত নুরুল আমিন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুচগড় গ্রামের আবুল কাশেমের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে শহরের শাহপুর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , নুরুল আমিন ট্রেন আসতে দেখে দ্রুত বেগে রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় পা পিছলে লাইনের উপর পড়ে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।
জিআরপি থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!