
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলস্টেশনের আশেপাশে গড়ে ওঠা তালিকাভুক্ত ৪৫০টি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারিকুর রহমান, রাণীনগর রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান প্রমুখ। এসময় স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে রেলওয়ের জায়গা ও পুকুর দখল করে স্থায়ী ভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান, মার্কেট উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ