
মুহা. সাইফুল্লাহ,কিশোরগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই কিশোরগঞ্জ-২ আসনের দুই উপজেলা কটিয়াদী ও পাকুন্দিয়াবাসীর পাশে থেকে তাদের সেবায় নিবেদিত রয়েছেন এ আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ।
সুদীর্ঘ এই সময়ে এলাকায় অবস্থান করে দিনরাত নিজ আসনের জনগণকে সেবা দেওয়া মানবিক এই মানুষটি এখন করোনা পজেটিভ হয়ে নিজেই লড়ছেন অদৃশ্য এই জীবাণুর বিরুদ্ধে।
শুক্রবার (২৮ আগস্ট) কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ এর করোনা পজেটিভ শনাক্ত হয়ছে। বুধবার (২৬ আগস্ট) তিনি নমুনা দিয়েছিলেন।
নূর মোহাম্মদ এমপি’র ব্যক্তিগত সচিব (পিএস) মামুনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।
ব্যক্তিগত সচিব (পিএস) মামুনুর রহমান বলেন, করোনাকালীন (মার্চ-আগস্ট) ৬ মাসের মধ্যে ৫ মাসেরও্ বেশি সময় নির্বাচনী এলাকার জনগণের সাথে আছেন মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ স্যার।
কটিয়াদী-পাকুন্দিয়ার বাজারঘাট থেকে শুরু বিভিন্ন এলাকায় গিয়ে তিনি মানুষের খোঁজখবর নিচ্ছেন। সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে অসহায় মানুষজনকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
গত ৪-৫ দিন যাবত একটু অসুস্থবোধ করায় তিনি করোনা পরীক্ষা করান এবং এতে ফলাফল পজিটিভ এসেছে।
এটি যেহেতু একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয় তাই সকলের স্বার্থে আগামী কয়েকদিনের জন্য কটিয়াদী-পাকুন্দিয়ায় বিভিন্ন কর্মসূচি এবং নেতাকর্মীসহ সকলের সাক্ষাৎ থেকে নিজেকে তিনি বিরত রেখেছেন। এবং অতি দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন ।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ