
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা দেবিদ্বারে বিষধর সাপের কামড়ে সায়েমা আক্তার(১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার(২৩ জুলাই) রাত ১২টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সায়েমা ওই এলাকার সৌদি প্রবাসী ইয়ার হোসেন’র বড় মেয়ে। সে খাইয়ার নবধারা আদর্শ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
সায়েমার বাবা ইয়ার হোসেন জানান, তার মেয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলো। রাত আনুমানিক বারোটার সময় বিদ্যুৎ চলে যায় এর কিছুক্ষন পর হঠাৎ সায়েমা ঘুম থেকে চিৎকার করে উঠলে পাশের কক্ষ থেকে দৌড়ে এসে দেখি তার হাতে সাপের কামড়। এরপর সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে।
পরে তারা সায়েমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মেয়ের মৃত্যু সইতে না পেরে হাসপাতালেই তারা কান্নায় ভেঙে পড়েন বাবা ইয়ার হোসেন।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা