হোম » Uncategorized » নলডাঙ্গায় মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল

নলডাঙ্গায় মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে অবমাননার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল

ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা নামাজের পর উপজেলার নলডাঙ্গা বাজারে সর্বসাধার,ণ মুসল্লি ও ছাত্রজনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ হয়।

বিক্ষোভ মিছিলটি নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদ হতে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে শেষ হয়। পরে নলডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন,আশরাফুল ইসলাম,মোহমিনুল হক,নাটোর এন এস কলেজের ছাত্র সোহানুর রহমান,আশিকুর রহমান প্রমুখ।

সমাবেশে মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে অবমাননা করায় পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে কঠিন শাস্তি দাবী করেন বক্তারা।

– মোস্তাফিজুর রহমান-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!