হোম » Uncategorized » পীরগন্ঞ্জে সাংবাদিকদের সাথে জামায়েত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগন্ঞ্জে সাংবাদিকদের সাথে জামায়েত ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের চলমান পরিস্থিতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রাবার বুলেটে আহত হন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মেহেদী হাসান রানা। বাংলাদেশ জামায়েতে ইসলামী সভা শেষে আহত মেহেদী হাসান রানাকে ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করে। বুধবার বিকালে উপজেলার শাটিয়া গ্রামে মেহেদি হাসান রানার বাড়িতে গিয়ে এ সহায়তা প্রদান করে সংগঠনটি। এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ, উপজেলা সহকারী সেক্রেটারী বাবুল আহাম্মেদ, উপজেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুর ইসলাম ও মাহাবুর আলম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হুসেন আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মেহেদী ঢাকায় একটি জুতার কোম্পানীতে কর্মী হিসেবে কাজ করতেন। আন্দোলনের সময় তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেটের ১৪০টি স্পিন্টার ঢুকে যায়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করে তার শরীর থেকে ৩১টি স্পিন্টার বের করা সম্ভব হয়েছে। বাকিগুলো এখনো শরীরে রয়ে গেছে।

-পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!