
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় হারুন অর রশিদ (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কে এ ধূর্ঘটনা ঘটনা ঘটে। পুলিশ ঘাতক প্রাইভেটকারটি জব্দ করেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের মজিবুর রহমানের পুত্র মোঃ হারুন অর রশিদ মঙ্গলবার রাতে ব্যবসার কাজ শেষে কাওয়ামারা এলাকার বটতলায় তারাকান্দি-ভুয়াপুর সড়কের পাশে হেটে বাড়ী ফিরছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। গাড়ীর নম্বর ঢাকা মেট্রো-গ ৩২-২৪২৮। গুরুতর আহত হারুনকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, কাওয়ামারা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা