হোম » আজকের এই দিনে » ১৫ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

১৫ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

আওয়াজ অনলাইন : আজ বুধবার (১৫ সেপ্টেম্বর), ২০২১। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৬৫৬ – ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি স্বাক্ষর করে।
১৭৭৬ – ব্রিটেন ম্যানহাটান দখল করে।
১৮১২ – নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে।
১৮১২ – ফরাসি দখলদারি প্রতিহত করতে রুশরা মস্কোয় আগুন লাগিয়ে দেয়।
১৮৩৫ – ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
১৮৯৪ – পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।
১৯১৬ – বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো ট্যাংক ব্যবহৃত হয়।
১৯১৭ – আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেন।
১৯২৮ – আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
১৯৩৫ – নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদিদের নাগরিকত্ব বাতিল করে।
১৯৩৫ – জার্মানির স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করে।
১৯৪৬ – বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৪৭ – তমদ্দুন মজলিস ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ নামে একটি পুস্তিকা প্রকাশ করে।
১৯৫৯ – দূরদর্শন (সংক্ষেপে ডিডি)ভারতে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিসর ও সিরিয়া।
১৯৮১ – প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।
১৯৮২ – লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল আততায়ীর হাতে নিহত হন।
১৯৮৯ – পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে।
১৯৯১ – বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণরায় প্রদান।
১৯৯৬ – ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।

জন্ম:
৭০৬ – সিরিয়ার সর্বশেষ সাহাবি হজরত উতবা ।
১২৫৪ – মার্কো পোলো – ইতালির ভেনিস অঞ্চলের একজন বণিক ও বিখ্যাত পরিব্রাজক।
১৫০৫ – হাঙ্গেরির রানি মারিয়া।
১৮৭৬ – শরত্চন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।
১৮৯৪ – ফরাসি চলচ্চিত্র পরিচালক ঝাঁ র‌যানোয়ার।
১৯০৪ – ইতালির রাজা দ্বিতীয় উমবার্তো।
১৯১৪ – আডোলফো বিওয় কাসারইয়েস, তিনি ছিলেন আর্জেন্টিনার সাংবাদিক ও লেখক।
১৯১৬ – রুমানিয়ার খ্যাতনামা লেখক ও গবেষক কনস্টান্টিন ভারযিল গিওরগো।
১৯২৯ – নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ মারে গেলমান।
১৯৫৪ – হ্রান্ট ডিঙ্ক, তিনি ছিলেন তুর্কি সাংবাদিক।

মৃত্যু:
১৯২৬ – রুডল্ফ ক্রিস্টোফ ইউকেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক।
১৯৩৮ – টমাস ওয়লফে, তিনি ছিলেন আমেরিকান লেখক।
১৯৪৫ – অ্যান্টন ওয়েবেরন, তিনি ছিলেন অস্ট্রীয় সুরকার ও পথপ্রদর্শক।
১৯৭৩ – ভিক্টর হারা, চিলির গায়ক, গীতিকার, কবি ও পরিচালক।
১৯৮১ – হ্যারল্ড বেনেট, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
১৯৮২ – বাসির গামায়েল, তিনি ছিলেন লেবাননের রাষ্ট্রপতি।
১৯৮৯ – রবার্ট পেন ওয়ারেন, তিনি ছিলেন আমেরিকান কবি, লেখক ও সমালোচক।
২০০৬ – নিতুন কুণ্ডু, বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।
২০০৮ – স্টাভরস পারাভাস, তিনি ছিলেন গ্রিক অভিনেতা।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস:
স্বাধীনতা দিবস – গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া এবং কোস্টারিকা ১৮২১ সালে স্পেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
জাতীয় আয়কর দিবস – বাংলাদেশ।
জাতীয় ইঞ্জিনিয়ার দিবস – ভারত।
সূত্য: এইন্টারনেচ।/এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!