
সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। আজ রোববার, ২৭ অক্টোবর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
ঘটনাবলী-
১২৭৫ – আমস্টারডাম নগরীর প্রতিষ্ঠা হয়। ১৪৯২ – ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন। ১৫২৬ – মোগল সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। ১৬৫১ – ইংরেজ সেনাবাহিনী আয়ারল্যান্ডের লিমেরিক দখল করে। ১৬৭৬ – পোল্যান্ড ও তুরস্ক শান্তিচুক্তি করে। ১৭৭৫ – মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়। ১৭৯৮ – ফরাসি সেনাবাহিনী আয়ারল্যান্ড দখলের ব্যর্থ চেষ্টা চালায়। ১৮০৩ – ফরাসিদের দ্বারা বার্লিন দখল হয়। ১৮০৬ – ফ্রান্সের সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে। ১৯০৫ – নরওয়ে সুইডেনের কাছ থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। ১৯১০ – জাপান রাশিয়া ও চীনের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর যুদ্ধ পরিচালনার পর বিজয় লাভ করে এবং কোরিয় ভূখণ্ডকে নিজ দেশের সাথে সংযুক্ত করে। ১৯১৪ – ব্রিটিশ যুদ্ধ জাহাজ অডাসিয়াস ডুবে যায়। ১৯১৭- ফ্রান্সের যুদ্ধে মার্কিনীদের অংশগ্রহণ। ১৯১৯ – ভারতবর্ষে প্রথম খিলাফত দিবস পালিত হয়। ১৯৪০ – চীনের ইয়ানআন শহরে সিনহুয়া বেতারের নির্মাণকাজ শুরু হয়। ১৯৪৭ – কাশ্মীরের সার্বভৌমত্ব অধিকার করার জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে। ১৯৫৪ – ওয়াল্ট ডিজনির প্রথম টিভি শো ডিজনিল্যান্ডের প্রিমিয়ার হয়। ১৯৫৮ – পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আইয়ুব খান রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন। ১৯৬১ – মরিতানিয়া এবং মঙ্গোলিয়া জাতিসংঘে যোগদান করে। ১৯৬২ – যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়। ১৯৭১ – কঙ্গো প্রজাতন্ত্রের নাম বদলে জায়ারে করা হয়। ১৯৭৯ – সেন্ট ভিনসেন্টের স্বাধীনতা লাভ। ১৯৮৬ – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। ১৯৮৯ – যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের কাম্পোশান কারাগারে বারবার দু’টি বিরাট দাঙ্গা ঘটে, ফলে বন্দী ও পুলিশসহ মোট ১২০ জন আহত হয়, গোটা কারাগারের ১৪টি জায়গা ধ্বংস হয় । ১৯৯১ – তুর্কমেনিস্তান সাবেক সোভিয়েত রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। ১৯৯১ – বিপ্লবের [১৯৪৭] পর পোল্যান্ডে প্রথম অবাধ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
জন্ম-
১৭২৮ – জেমস কুক, ইংরেজ পরিব্রাজক। ১৭৪৪ – ইংরেজ চিত্রকর মেরি মোজা। ১৮১১ – আইজ্যাক সিঙ্গার, মার্কিন শিল্পোপতি, সিঙ্গার কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। ১৮৪৪ -ক্লাস পন্টুস আরনল্ডসন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ। ১৮৪৯ – চন্দ্রশেখর মুখোপাধ্যায়,যশস্বী বাঙালি লেখক। ১৮৫৮ – থিওডোর রুজ্ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি। ১৯০১ – আব্বাসউদ্দিন আহমদ, প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক। ১৯০৪ – যতীন্দ্র নাথ দাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯১০ – মহেন্দ্র গুপ্ত, প্রখ্যাত বাঙালি নাট্যকার,মঞ্চাভিনেতা ও নাটক পরিচালক। ১৯১৪ – ইংরেজ কবি ডিলান টমাস। ১৯১৫ – মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী নেতা।(মৃ.০৩/০৯/১৯৩৩) ১৯২০ – কে. আর. নারায়ানান, ভারতীয় রাজনীতিবিদ, ১০ম রাষ্ট্রপতি।(মৃ.০৯/১১/২০০৫) ১৯৩২ – কবি সিলভিয়া প্লাথ। ১৯৪৪ – সিরাজ সিকদার, বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লবী নেতা। ১৯৪৭ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। ১৯৫২ – রবার্তো বেনিগনি, ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার। ১৯৬৪ – মার্ক অ্যান্থনি টেলর, সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ১৯৬৬ – দিব্যেন্দু বড়ুয়া, জাতীয় দাবাচ্যাম্পিয়ন, গ্র্যান্ডমাস্টার। ১৯৬৮ – ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, গায়ক, প্রতিচ্ছায়াবাদী এবং প্রযোজক দিলিপ। ১৯৭৭ – কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কার ক্রিকেটার। ১৯৮৪ – ইরফান পাঠান, ভারতীয় ক্রিকেটার। ১৯৮৬ -ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ১৯৮৭ -সেবাস্টিয়ান গাক্কি, কানাডিয়ান অভিনেতা। ১৯৯৩ – শারমিন আকতার নিপা (মাহিয়া মাহী) বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।
মৃত্যু-
১৪৪৯ -উলুগ বেগ মির্জা মোহাম্মদ তারেঘ বিন শাহরুখ, তিমুরীদ বংশীয় সুলতান এবং প্রখ্যাত জ্যোতির্বিদ ও গণিতবিদ। ১৫০৫ – রাশিয়ার জার তৃতীয় আইভান। ১৬০৫ – মোগল সম্রাট আকবর। ১৬৭৫ -গিলে্স ডে রবেরভাল, ফরাসি গণিতবিদ। ১৯০৭ – ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব,সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী। ১৯৩৭ – ভারতের খ্যাতনামা হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী আবদুল করিম খাঁ। ১৯৬৮ -লিজে মাইটনার, অস্ট্রীয় বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক। ১৯৭৫ – কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী, প্রখ্যাত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী। ১৯৮০ -জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও গণিতবিদ। ১৯৯১ -জর্জ বার্কার, ইংরেজ লেখক ও কবি। ২০০১ – ভারতীয় বাংলা ও হিন্দী অভিনেতা প্রদীপ কুমার। ২০০৩ – তরুণকুমার চট্টোপাধ্যায় বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ। ২০০৮ -ফ্রাঙ্ক নাগাই, জাপানি গায়ক। ২০১৩ -ডারর্যকন রান্ডাল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
নিরবে নিভৃতে পার হলো সরিষাবাড়ী হানাদার মুক্ত দিবস
মজলুম জননেতা মওলানা ভাসানীর ১৪৬তম জন্মদিন আজ
আখতার উদ্দিন আহমেদ এর মৃত্যুতে বিজিএসের শোক প্রকাশ