
মেহেদী হাসান মামুন: ভোলা তজুমদ্দিন উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকল ১১টায় চাঁদপুর ইউনিয়নের কালী বাজার এলাকায় কালী মন্দিরে প্রধান অতিথি হিসেবে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন,কালী বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিবাস চন্দ্র দাস,তজুমদ্দিন থানার এসআই মোঃ মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য