
আওয়াজ অনলাইনঃ সরকারি চাকরিতে আবেদন করতে টেলিটক নিয়ে এলো বিশেষ ওয়েব পোর্টাল https://alljobs.teletalk.com.bd/। এই ওয়েবসাইটের সুবিধাগুলোর মধ্যে রয়েছে মাত্র এক মিনিটে চাকরিপ্রার্থী সবার জন্য বিনামূল্যে প্রোফাইল তৈরি ও সরকারি-বেসরকারি চাকরির আবেদনের সুবিধা, সরকারি চাকরির আবেদনে প্রিমিয়াম সদস্যদের জন্য ডাটা অটো আপলোডের সুবিধা। এসএমএস, ই-মেইল নোটিফিকেশন, ভেরিফায়েড ডাটা, সার্টিফিকেট আপলোড সুবিধা, লাইভ চ্যাট (মেসেঞ্জার, ফেসবুক ইত্যাদি), আবেদনকারীদের গুরুত্বপূর্ণ ডাটাগুলো ভেরিফায়েড ডাটা, টেন্ডার আপলোড, প্রশিক্ষণ ও বিজ্ঞাপন প্রচার।
সব চাকরির আপডেট তথ্য সবার আগে জানা যাবে টেলিটকের https://www.facebook.com/alljobsbdTeletalk ফেসবুক পেজে।

আরও পড়ুন
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার