
স্মার্টফোন ব্যবহারকারীর ফ্ল্যাগশিপ ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও অনবদ্য ও সমৃদ্ধ করতে উন্মোচন করেছে ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি। সোমবার (২৪ জুন) বাংলাদেশের বাজারে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। দুর্দান্ত সব ফিচারে ঠাসা এই স্মার্টফোনটি ব্যবহারকারীর জন্য সাশ্রয়ী মূল্যে অনন্য পারফরমেন্স নিশ্চিত করবে।
ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজিতে ব্যবহার করা হয়েছে ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের উচ্চ-সক্ষমতা সম্পন্ন ব্যাটারি; ফলে, একবার ফুলচার্জ করে ২ দিন পর্যন্ত ডিভাইসটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। ডিভাইসটিতে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে; ফলে, মাত্র ৫২ মিনিটেই ফোনটি ১ শতাংশ থেকে শতভাগ চার্জ করা যাবে। ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার ব্রাইটনেস ২,১০০ নিট পর্যন্ত বাড়ানো সম্ভব। ডিভাইসটি ব্যবহারে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে আগের প্রজন্মের এলসিডি প্রযুক্তির তুলনায় এর ইল্যুমিনেশন, কালার ইউনিফর্মিটি, ভিউয়িং অ্যাংগেল ও লাইফস্প্যান ব্যাপকমাত্রায় উন্নত করা হয়েছে।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
ফোন, ল্যাপটপ সপ্তাহে কয়বার রিস্টার্ট করতে হয় জানেন না অনেকেই
এক্সে চালু হলো ‘অ্যাকাউন্ট সম্পর্কিত ফিচার
এখন নতুন পরিমার্জিত দামে অপো রেনো১৪ এফ ফাইভজি