
এইচ এম রুহুল কাদের,চকরিয়া : কক্সবাজারের প্রবাল শিল্পী গোষ্ঠীর নিয়মিত শিক্ষার্থী মুদাব্বিরুল ইসলাম একক অভিনয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সমন্বিত সাংস্কৃতিক সংসদ আয়োজিত সেরাদের সেরা-২০২৩ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অভিনয় “ক” গ্রুপে চট্টগ্রাম বিভাগের অডিশন সম্পন্ন হয়।
এতে “ক” গ্রুপে প্রথম হওয়ার মধ্যদিয়ে জাতীয় পর্যায়ের অংশগ্রহণের জন্য উন্নীত হয় ক্ষুদে অভিনেতা মুদাববির। তার এই কৃতীত্বপূর্ণ সাফল্যের নেপথ্যে ভূমিকা পালন করেন প্রবাল শিল্পী গোষ্ঠীর অভিনয় বিভাগের প্রশিক্ষক আবু তৈয়ব আজাদ।
বিভাগীয় অডিশনের অভিনয় প্রতিযোগিতায় মূল বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্যকার অভিনেতা জাকারিয়া হাবিব পাইলট।
এদিকে প্রবালের শিক্ষার্থী মুদাব্বিরুল ইসলাম অভিনয়ে বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন ও কৃতি অভিনেতাকে শুভেচ্ছা জানান প্রবাল শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান মনিরুল মওলা, ভাইস চেয়ারম্যান আবু হানিফা মু. শেফায়েত ও পরিচালক মো. আবদুল গফুর। সকলে তার উত্তরোত্তর সফলতা কামনা করে জাতীয় পর্যায়েও এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া চেয়েছেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ