
আওয়াজ অনলাইন: এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। চোটে পরেছেন দুই পেসার হারিস রউফ ও নাসিম শাহ।
আগামী ম্যাচগুলোতে তাদেরকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমনকি টুর্নামেন্ট থেকেও ছিটকে যেতে পারেন তারা।
ভারত-পাকিস্তানের সুপার ফোরের নির্ধারিত ম্যাচ ডে রোববারে চোট পান রউফ। সোমবার রিজার্ভ ডেতে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। আর ভারতের ইনিংসের ৪৯তম ওভারে কাঁধের চোটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন নাসিম।
বিশাল ব্যবধানে হারা ম্যাচে তারা কেউই ব্যাটিংয়ে নামেননি।
এদিকে, এদের দু’জনের বদলি ঠিক করে ফেলেছে পাকিস্তান। দুই পেসার জামান খান ও শাহনেওয়াজ দাহানীকে শ্রীলঙ্কায় ডেকেছে পিসিবি

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা
পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে