
রায়হান আলীঃ বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশু পুরষ্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে লোকনৃত্যে ২য় স্থান অধিকার করায় সপ্তর্ষি বিশ্বাসকে সোমবার সংবর্ধনা দেওয়া হয়।
সপ্তর্ষি সিরাজগঞ্জের উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের ২য় শ্রেণির ছাত্রী। গত ২৮ জুলাই ঢাকায় এ প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়। সে এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে।
স্কুল চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ উজ্জল হোসেন প্রধান অতিথি ছিলেন। সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্কুলের সিনিয়র শিক্ষক কমলেশ বাগচী, জহুরুল ইসলাম, নূর উন নবী, জাহিদুল ইসলাম, জিতেন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি সপ্তর্ষির হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা