হোম » খেলা » সৌদি আরব মেসিকে পেতে চায়

সৌদি আরব মেসিকে পেতে চায়

আওয়াজ অনলাইন: বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত ফুটবল খেলোয়ার লিওনেল মেসি। তার অসাধারণ ফুটবল খেলায় অসংখ্য ভক্ত তৈরি হয়েছে। তার যাদুকরী খেলায় মুগ্ধ হয়নি এমন মানুষ পাওয়া বিরল। সদ্য বিশ্বকাপ ফুটবল খেলায় তিনি একাই দলকে শিরোপা উপহার দিতে সক্ষম হন। এবার তাকে নিয়ে টানাহেঁচড়া চলছে সৌদি আরবে।

লিওনেল মেসিকে পেতে চায় সৌদি আরবের ক্লাব আল-হিলাল—এটি পুরনো খবর। এবার আল-হিলালের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নাম। সৌদি লিগের আরেক দল আল-ইতিহাদও মরিয়া মেসিকে পেতে। দুই দলই প্রস্তুত মহাতারকাকে নিজে ক্লাবে স্বাগত জানাতে। এর জন্য তারা রাজি আছে ৩৫০ মিলিয়ন ইউরো দিতে। যা কি না রোনালদোকে দেওয়া আল-নাসেরের চেয়ে বেশি। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।

ক্লাব দুটি মরিয়া হলেও নানান অনিয়মের ফলে ফিফা তাদের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। যে কারণে আগামী গ্রীষ্মের আগে দলবদলে অংশ নিতে পারবে না তারা। তবুও দমে যায়নি দল দুটি। তারা এই ব্যাপারে সৌদি সরকারের সাহায্য কামনা করছে।

ক্রিস্টিয়ানো রোনালদোকে কেনার পর এক লাফে বৃদ্ধি পেয়েছে সৌদি ফুটবলের বাজার। সৌদি সরকারও চায় ফুটবলে এগিয়ে যাক দেশটি। বিশ্বব্যাপী সৌদি ফুটবলের প্রচার ও প্রসারের জন্য রোনালদোর পর মেসিকেও আনতে চাচ্ছে তারা। যদিও চাইলেই সব সম্ভব হয় না।

এদিকে পিএসজির জার্সিতে মাঠে ফিরেছেন মেসি। ফরাসি ক্লাবটি চায় যেকোনো সময় মেসির সঙ্গে চুক্তি নবায়ন করে ফেলতে। ইউরোপের প্রথম সারির ক্লাবে খেলা চালিয়ে যেতে চান মেসি নিজেও। ফলে এর আগে একবার আল-হিলাল কথা চালালে কর্ণপাত করেননি আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।

কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে, পুরো সৌদি আরব মিলে মেসিকে চায়। কতদিন এভাবে উপেক্ষা করে থাকতে পারেন এই মহানায়ক সেটাই এখন দেখার বিষয়। কারণ, সৌদি আরব যে কোনো অংকের টাকা দিতে প্রস্তুত!

তবে ফুটবল বিশেষজ্ঞদের ধারণা মেসি শেষমেষ সৌদিতে পাড়ি জমাবেন। কারণ মেসি টাকার অংকের দিকে তাকালে সেখানে সৌদিই হবে পারফেক্ট। সৌদিতে অনেক ধণকুবের তৈরি হয়েছে বর্তমানে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!