
আওয়াজ অনলাইন: সামরিক দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে ছিলো। এশিয়াতেই বহু দেশের পিছিনে ছিলো বিশ্বে তো আরো পিছিয়ে থাকার কথা। তবে আশার বিষয় হলো সাম্প্রতিক বছর গুলোতে বাংলাদেশ সামরিক খাতে বেশ অগ্রগতি সাধন করেছে। সিএনএন এর খবরে বলা হয়েছে বাংলাদেশ ২০২৩ সালে এসে সামরিক খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। বিশ্বের প্রায় ১৯৮ টি দেশের এ তালিকায় বাংলাদেশ ৪০তম স্থান অর্জন করেছে।
গ্লোবাল ফায়ার পাওয়ার ডটকম নামের সংস্থাটি এই তালিকা তৈরি করেছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান ও মিয়ানমার। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।
প্রতি বছরই এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা তৈরি করা হয় সামরিক শক্তিমত্তার সূচকের ভিত্তিতে।
একটি দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো ৬০টির বেশি বিষয় বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। সূচকে যে দেশের স্কোর যত কম থাকে সামরিক সক্ষমতার তালিকায় সেই দেশ তত এগিয়ে থাকে।
গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৩ সালের তালিকা প্রকাশ করেছে গত ৫ জানুয়ারি। তাদের শক্তিমত্তার সূচকে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৫৮৭১। সবচেয়ে কম শূন্য দশমিক ০৭১২ স্কোর নিয়ে তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র।
শীর্ষ দশের তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে রাশিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জাপান, ফ্রান্স ও ইতালি।
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে তালিকায় ভারত চতুর্থ, পাকিস্তান সপ্তম, মিয়ানমার ৩৫তম, শ্রীলঙ্কা ৭১তম ও নেপাল ১২৯তম অবস্থানে রয়েছে। তালিকার সবচেয়ে শেষে ১৮৫তম অবস্থানে রয়েছে ভুটান। শক্তিমত্তার সূচকে দেশটির স্কোর ৬ দশমিক ২০১৭।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৫-২০ বছরের মধ্যে বাংলাদেশ সেরা ২০তম শক্তিধর হিসেবে স্থান করে নিবে। তারজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মাক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক