
এম এ রাশেদ: ফুটবল আবেগের খেলা। আর সেটা যদি হয় বিশ্বকাপের মতো আসরের ফুটবল খেলা, তাহলে তো দর্শক উন্মোদনা থাকবেই। এমনই এক চান্ঞ্চল্যকর ঘটনা ঘটেছে বগুড়ায়। নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় পছন্দের বিশ্বকাপ ফুটবল দল আর্জেন্টিনার পতাকা এঁকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন রাহুল আকন্দ (২৬) নামের এক যুবক।
তিনি গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মো. ফজল আকন্দের ছেলে। আর্জেন্টিনার প্রতি সমর্থন আর মেসির প্রতি অগাধ ভালোবাসায় পাঁচ হাজার টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়েছেন অটোরিকশাটি। তার এই অটোরিকশাটির শোভনীয় রঙ বগুড়ার পথে প্রান্তরে সব বয়সী মানুষের নজর কাড়ছে।
রাহুল আকন্দের সঙ্গে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকে তিনি আর্জেন্টিনার কট্টর সমর্থক। লোকমুখে ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনার খেলার গল্প শুনে আর্জেন্টিনা দলের প্রতি তার সমর্থন শুরু হয়। পরবর্তীতে লিওনেল মেসির খেলা দেখে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা ও উন্মাদনা আরও বেড়ে যায়। বিশ্বকাপ ফুটবল খেলার সময় এলে তিনি বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়াতেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২