
মোঃ নাজমুল ইসলাম সবুজ : বাগেরহাটের শরণখোলায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও বোরো ধানের হাইব্রিড (এসএল-৮এইচ) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা কৃষি অফিসের সামনে এ উপকরণ বিতরণ করা হয়। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকী উপস্থিত থেকে উপজেলার চারশত কৃষকের মাঝে এ বীজ ও সার তুলে দেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিদয় হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা মশিউল আলম,আবুল হাসান ও হাসিবুল ইসলাম উপস্থিত ছিলেন। উপকরণের মধ্যে দুই’শ জনকে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশি) জাতের বীজ, ১০কেজি করে জিএসপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়। এছাড়া দুই’শ জনকে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড (এসএল-৮এইচ) বীজ দেয়া হয়। পরে দু’জন কৃষকের মাঝে ৭০% ভর্তুকীতে দুইটি পাওয়ার টিলার প্রদান করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক