
আওয়াজ অনলাইন : কোপা আমেরিকার ফাইনাল ঘিরে কাঁপছে পুরো বিশ্ব। দর্শকরাও প্রস্তুত। কিন্তু মাঠে প্রবেশ করতে পারবে ঠিক সংখ্যক দর্শক? তা নিয়ে এবার স্পষ্ট ধারণা এসেছে। মারাকানা স্টেডিয়ামের প্রতিটি সেকশনে ১০ শতাংশ করে দর্শক প্রবেশের অনুমোদন দিয়েছেন রিও ডি জেনিরো’র মেয়র এডোয়ার্ডু পায়েস।
তবে শর্ত একটাই, সবাইকে ৪৮ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ রেজাল্ট নিয়ে আসতে হবে। কোপা আমেরিকা কর্তৃপক্ষের আনুরোধে এমন সিদ্ধান্ত নিয়েছে রিও ডি জেনেইরো মিউনিসিপ্যাল। ইউরো কাঁপাচ্ছে দর্শকরা। ফাইনালে ইংল্যান্ড-ইতালির সমর্থকরাও মাতাবে ওয়েম্বলির গ্যালারি। কিন্তু, কোপা আমেরিকায় চিত্র ছিল ভিন্ন। দর্শকবিহীন আসরে মাঠের পরিবেশ ছিল প্রাণহীন।
যদিও ফাইনালের আগে উদ্যোগী আয়োজকরা। করোনা পরিস্থিতির উন্নতি না হলেও ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তদের সুযোগ করে দিতে চাইছে কনমেবল। কোপার ফাইনালে দর্শক রাখতে আয়োজক শহর রিও ডি জেনেইরোর কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন।
রিও ডি জেনিরো’র মেয়র এডোয়ার্ডু পায়েস বলেন, কোপা আমেরিকা কর্তৃপক্ষ মারাকানায় ৫০ শতাংশ দর্শক অনুমোদনের আবেদন করেছে। আমার মনে হয় এখনি ৫০ শতাংশ দর্শক অনুমোদন দেওয়ার অবস্থা নেই শহরে। তবে স্টেডিয়ামের প্রতিটি সেকশনের ১০ শতাংশ দর্শক মাঠে থাকবে।
মারাকানা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৭৮ হাজার ৮৩৮। তবে প্রত্যেককে কোভিড-১৯ টেস্ট করিয়ে মাঠে প্রবেশ করতে হবে। এর আগে গত জানুয়ারিতে লাতিন ক্লাব টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের ফাইনালে কিছু সংখ্যক দর্শককে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ করে দিয়েছিল কনমেবল।
সান্তোস ও পালমেইরাসের মধ্যকার ওই ম্যাচটিও হয়েছিল মারাকানায়। সে অভিজ্ঞতাই সাহস যোগাচ্ছে তাদের। মেসি-নেইমারদের হাইভোল্টেজ লড়াইটা কিছুতেই দর্শকশূন্য স্টেডিয়ামে করতে চাইছে না আলেজান্দ্রো ডমিঙ্গেজ।
তিনি বলেন, এটা বলা দরকার কোপা লিবার্তোদোরেসের ফাইনালে দর্শক অনুমোদন দিয়েছি। সেটা মাত্র পাঁচ হাজার। আর স্টেডিয়ামের একটি সেকশনে দর্শক অনুমোদন দিয়েছিলাম। তখন একটা সমস্যা হয়েছিল। যার জন্য আয়োজকদের জরিমানা গুনতে হয়েছিল। আমরা এই প্রথম এমন কোনো টুর্নামেন্টে কোভিড টেস্ট বাধ্যতামূলক করেছি। আর তা ৪৮ ঘণ্টার মধ্যে হতে হবে। তা কঠোরভাবে মেনে চলতে হবে।
করোনাভাইরাসের অন্যতম কেন্দ্রস্থল দক্ষিণ আমেরিকা। এখন পর্যন্ত ব্রাজিলেই আক্রান্ত প্রায় ২ কোটি মানুষ। মেয়রের কার্যালয়ের নির্দেশে স্টেডিয়াম ও হোটেলসহ সম্ভাব্য সব জায়গায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছিল।
ছবি: সংগৃহীত। /এইচ.

আরও পড়ুন
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল