
আওয়াজ অনলাইনঃ বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন এর সভাপতি রুহুল আমীন বলেন, নারায়নগঞ্জের রুপগঞ্জের পারটেক্স গ্রুপের জুস কারখানায় অগ্নিকান্ডে ইতোমধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। আগুন এখনো জলছে।
আরো কত শ্রমিক পুড়ে অঙ্গার হয়েছে মানুষ হয়তো কোনো দিনই প্রকৃত সংখ্যা জানার সুযোগ পাবেনা।
ক্ষুধার আগুন থেকে বাঁচতে, কাজ করতে এসে আর কতদিন কারখানার আগুন আর মালিকের লোভের আগুনে পুড়বে নারী, শিশু শ্রমিকসহ শ্রমিকেরা ?
মালিকের দায়হীনতা, সরকারি কর্তৃপক্ষের উদাসীনতায় শ্রমিক পুড়ে মরছে বার বার।
আহত, পুড়ে যাওয়া শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসন, নিহতদের ক্ষতিপূরণ আর দায়ীদের শাস্তির দাবী জানাচ্ছি। সরকারের দপ্তরের দায়ী ব্যক্তিদের বহিষ্কারসহ সংশ্লিষ্ট দূর্নীতিবাজ সকলের সম্পত্তির হিসাব নিয়ে আইনের আওতায় আনার দাবী জানান।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার