হোম » খেলা » আজ হাবিবুল বাশার সুমনের জন্মদিন

আজ হাবিবুল বাশার সুমনের জন্মদিন

আওয়াজ অনলাইন : বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক হাবিবুল বাশার সুমনের জন্মদিন আজ। ১৯৭২ সালের ১৭ আগস্ট কুষ্টিয়ায় নয়াকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের হয়ে তিনি ৫০টি টেস্ট খেলেছেন। রান করেছেন ৩ হাজার ২৬টি। যেখানে তিনটি সেঞ্চুরি রয়েছে। রয়েছে ২৪টি হাফ সেঞ্চুরি।

জাতীয় দল ছাড়াও তিনি জাতীয় ক্রিকেট লিগে খুলনা জেলা এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে বাংলাদেশ বিমানের হয়ে খেলছেন।

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে তারও অভিষেক হয়। তার নেতৃতে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জয়লাভ করেছে বাংলাদেশ।

টেস্টের আগে ১৯৯৫ সালে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়।
/এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!