
বিপদে পড়তে পারতো বাংলাদেশ। দিনের শেষ সময়ে এসে ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কাইল ভেরেন বল হাতে নিয়ে লাগাতে সময় নিয়ে ফেলেন অনেকটা।
ততক্ষণে জয় দাগের মধ্যে ব্যাট দিয়ে ফেলেছেন। তারপরও তৃতীয় আম্পায়ার এই আউটের আবেদন চেক করেছেন অনেকটা সময়। দেখা যায়, শেষ মুহূর্তে জয়ের ব্যাট দাগের ভেতরে পড়েছে। নটআউট থাকেন জয়।
এর সঙ্গে সঙ্গেই আলোক স্বল্পতায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। ১৭ ওভারের মতো খেলা বন্ধ ছিল। আগামীকাল আধ ঘণ্টা আগে খেলা শুরু হবে।
মিরপুর টেস্টে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০১ রান নিয়ে শেষ করে দ্বিতীয় দিন। জয় ৩৮ আর মুশফিকুর রহিম ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। বাংলাদেশ পিছিয়ে আছে ১০১ রানে।
এর সঙ্গে সঙ্গেই আলোক স্বল্পতায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। ১৭ ওভারের মতো খেলা বন্ধ ছিল। আগামীকাল আধ ঘণ্টা আগে খেলা শুরু হবে। মিরপুর টেস্টে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০১ রান নিয়ে শেষ করে দ্বিতীয় দিন। জয় ৩৮ আর মুশফিকুর রহিম ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। বাংলাদেশ পিছিয়ে আছে ১০১ রানে।
প্রথম ইনিংসেও ব্যর্থ ছিলেন সাদমান আর মুমিনুল। ডাক (৪ বলে ০) মেরেছিলেন সাদমান। মুমিনুল আউট হয়েছিলেন ৪ রানে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দৃষ্টিকটু আউটের নজির ভুরি ভুরি। ভালো খেলতে খেলতে অনেক সময়ই দেখা যায়, খুবই সাধারণ একটি বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭। দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে এলো ২৩ রান। কেশভ মহারাজের ঘূর্ণি ডিফেন্ড করতে গিয়েও পারেননি শান্ত। সরাসরি পা দিয়ে বল আটকে দেন। আম্পায়ার আঙুল তুলে দিতে ভুল করেননি। ৪৯ বলে ২ বাউন্ডারিতে ২৩ রান করেন শান্ত। তার আগে মাহমুদুুল হাসান জয়কে নিয়ে ৯৮ বলে ৫৫ রানের জুটি গড়েছিলেন তিনি।
মঙ্গলবার শেরে বাংলাায় ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর কাইল ভেরেইনের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩০৮ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১৪৪ বলে ১১৪ রানের ইনিংস খেলেন ভেরেইন। বাংলাদেশের হয়ে ১২২ রান খরচায় ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। ৩ উইকেট নেন হাসান মাহমুদ ও ২টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ।এর আগে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা
পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে