
প্যারিস অলিম্পিকে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে মাইকেল ফেলেপসের ১৬ বছরের রেকর্ড ভাঙ্গলেন মার্শ। এই ইভেন্টে নতুন রেকর্ড গড়েছেন তিনি।
চোখের সামনেই নিজের রেকর্ড ভাঙার দৃশ্য দেখেছেন ফেলেপস। তাকে ছাপিয়ে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন ফ্রান্সের লিও মার্শ।
২০০৮ বেইজিং অলিম্পিকে ফেলেপসের টাইমিং ছিল ৪ মিনিট ৩ দশমিক ৮৪ সেকেন্ড। তা ভেঙ্গে ৪ মিনিট ২ দশমিক ৯৫ সেকেন্ড করেন মার্শ।
এই ইভেন্টে রুপা জেতেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল
পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা