হোম » খেলা » অবশেষে বল হাতে জ্বলে উঠলেন সাকিব

অবশেষে বল হাতে জ্বলে উঠলেন সাকিব

অবশেষে বল হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিবের বোলিং নৈপুণ্যে জিতলো তার দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বল হাতে নিজের সেরাটা দিতে পারছিলেন না সাকিব। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে প্রথম ম্যাচে ছিলেন উইকেটশূন্য। তবে, দ্বিতীয় ম্যাচে ভ্যাঙ্কুবার নাইটসের বিপক্ষে ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলা টাইগার্সের এই অধিনায়ক।

প্রথম ম্যাচের মতো এদিনও বল হাতে জ্বলে উঠছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম।

ব্রাম্পটনে ইফতিখার আহমেদের ফিফটিতে আগে ব্যাটিং করে সাকিবের দল তুলে ৭ উইকেটে ১৫২ রান। সাকিব ও শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভার ব্যাটিং করেও ১৩০ রান তুলে পারে ভ্যাঙ্কুবার নাইটস।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!