
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : ০৮ এপিবিএন এর পানবাজার পুলিশ ক্যাম্প কর্তৃক এফডিএমএন সদস্যদের নিয়ে আয়োজিত ‘chinlone Tournament’ উদ্বোধন। গতকাল সোমবার . হতে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-০৯ এর বলিবাজার ফুটবল খেলার মাঠে পানবাজার পুলিশ ক্যাম্প কর্তৃক ক্যাম্প-০৮ ইস্ট,০৯ ও ১০ এর রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে একটি ‘Chinlone Tournament’ আয়োজন করা হয়েছে।
উক্ত ‘Chinlone Tournament’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৮ এপিবিএন এর সম্মানিত অধিনায়ক জনাব মো: আমির জাফর, বিপিএম (অ্যাডিশনাল ডিআইজি) মহোদয় ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পানবাজার পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব উক্য সিং (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সহকারী ক্যাম্প কমান্ডার জনাব রসুল আহমদ নিজামীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত খেলার প্রতিপাদ্য বিষয় ছিল `মাদককে না,খেলাধুলাকে হ্যাঁ`।
মাদকদ্রব্য গ্রহণকে নিরুৎসাহিত করা ও খেলাধুলা কে উৎসাহিত করার জন্য এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পানবাজার পুলিশ ক্যাম্প কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট-টির উদ্বোধনী ম্যাচটি সবাই উপভোগ করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২