
রাউজ আলী,বেড়া-সাথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(মঙ্গলবার ১৪ নভেম্বর) সকালে বেড়া ফাজিল মাদ্রাসা মাঠ চত্বরে উক্ত মাদ্রাসার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় মাহবুব হোসেন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ বেড়া ফাজিল মাদ্রাসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস্ রঞ্জন, বেড়া নাগরিক কমিটির সভাপতি আল-মাহমুদ সরকার, উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মুক্তার হোসেন সহ অভিভাবকগন ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২