
আওয়াজ অনলাইন : ষষ্ঠীবিহিত পূজা শেষে আজ মহাসপ্তমী। মন্ডপ- মন্দিরে ঢাকের শব্দ, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে পুজা প্রাঙ্গণ ।
সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্ত্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা শুরুর মাধ্যমে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এই উৎসব চলবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত। এরআগে মহাষষ্ঠী তিথিতে কল্পারম্ভে বেলগাছের নিচে ঘট স্থাপন করে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার মূল আয়োজন। দেবী দুর্গার সঙ্গে মন্ডপে মন্ডপে অধিষ্ঠিত হয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী।

আরও পড়ুন
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সালমান নদভীর ইন্তেকাল
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময়