হোম » ধর্ম » সান্তাহারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

সান্তাহারে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

গোলাম রব্বানী দুলাল: বগুড়ার সান্তাহারে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছ।

মঙ্গলবার ২০জুন সকাল সাড়ে নয়টায় শহরের রাধা মাধম মন্দির প্রাঙ্গনে মন্দিরের উপদেষ্টা রাকেশ সাহার নেতৃত্বে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা।

ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়।

এরপর মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়।

জানা যায়, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন।

এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় সান্তাহারে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রাথযাত্রা পালিত। এই উপলক্ষ্যে সেখানে বসেছে হরেক রকমের দোকান।

রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধা মাধব মন্দির কমিটির উপদেষ্টা রামচন্দ্র সাহা, সভাপতি প্রদীপ ভৌমিক, সহ-সভাপতি রবি রায়, সাধারণ সম্পাদক রতন কুমার মুখার্জি, যুগ্ন সাধারণ সম্পাদক রাজ কুমার সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক সুশিল কুমার ঘোষ, পল্লী চিকিৎসক সন্জয়সহ প্রমূখ।

মন্দির কমিটির সভাপতি প্রদীপ বলেন, দুপুর দু’টায় হবে রথের দ্বিতীয় টান এবং সাড়ে পাঁচ টায় হবে তৃতীয় টান। এছাড়া আগামী ২৮জুন বুধবার রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!