
জয়পুরহাট প্রতিনিধি: ইসলামিক ফাউণ্ডেশন জয়পুরহাট কতৃক আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা পর্যায়ে ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইসলামিক ফাউণ্ডেশন জয়পুরহাট এর উপ-পরিচালক রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন।
জেলা প্রশাসক বাল্য বিবাহ প্রতিরোধ করতে ইমামদেরকে সহযোগিতা চান এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদেরকে সচেতনতা থাকার আহবান জানান।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান