
আওয়াজ অনলাইন: গরমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই বৃষ্টির আশায় খোলা আকাশের নিচে মুসল্লিদের সঙ্গে নিয়ে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর আফতাবনগর এল ব্লক খেলার মাঠে এ নামাজ হয়।
নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মোনাযাতে মুসল্লিরা অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত করেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। এ সময় চলমান বৈশ্বিক সংকটের থেকে মুক্তির দোয়াও করা হয়।
নামাজে অংশ গ্রহন করা মুসল্লিরা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

আরও পড়ুন
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময়
দাওয়াতে ইসলামী’র নেতৃত্বে মিলাদুন্নবীর শোভাযাত্রায় মুসল্লিদের ঢল