
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রাফিউজ-যিকরা নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার
এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
রবিবার (১৬ এপ্রিল) বিকেলে অত্র মাদ্রাসার হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি জসিম উদ্দিন ফরায়েজীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি দেওয়ান মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক ও রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু,
কোষাধ্যক্ষ সুমন পাটোয়ারী, দপ্তর ও প্রচার সম্পাদক নূর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশফাল আহমেদ রাফি ও নির্বাহী সদস্য জিয়াউল হক পিন্টু প্রমুখ।
এসময় অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।
এসময় বক্তারা মাহে রমজানের এই পবিত্র একটি দিনে দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এতিম শিক্ষার্থী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের নিয়ে ব্যতিক্রম এবং উৎসবমুখর পরিবেশে ইফতার আয়োজন করায় সংগঠনটির প্রশংসা করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান