হোম » ধর্ম » মৃত নেতৃবৃন্দের কবর জিয়ারত, পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ    

মৃত নেতৃবৃন্দের কবর জিয়ারত, পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ    

শেরপুর প্রতিনিধি: শেরপুর শ্রীবরদী উপজেলাধীন  কুড়িকাহনিয়া ও গড়জরিপা ইউনিয়নের বি এন পি ও অঙ্গসংগঠনের যে সকল নেতৃবৃন্দ মৃত্যু বরর্ণ করেছেন  তাদের কবর জিয়ারত করেন ১১ এপ্রিল মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল। 
সাবেক সাংসদ তার নিজ উদ্যোগে মৃত নেতৃবৃন্দের কবর জিয়ারত শেষে মরহুমদের বাড়িতে গিয়ে পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং তার নিজস্ব অর্থায়নে ঈদের উপহার সামগ্রী ও  নগদ অর্থ প্রদান করেন।
এবং তিনি আরও বলেন, আমি আপনাদের বিপদ আপদে, সুখ দুঃখে সর্বদা আপনাদের পাশে আছি থাকব ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, শহর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আলবিরুনী, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক জুবাইদুল ইসলাম রাজন সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!