
আল আমিন মুন্সী: নরসিংদীর পলাশে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার গজারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে পারুলিয়া মোড় সুলতান মার্কেটে প্রায় চার শতাধিক নেতাকর্মীদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী এ এন এম রফিকুল আলম সেলিম।
এসময় গজারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মো. হুমায়ূন কবির মুকুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় কেন্দ্রীয় কমিটির ওলামাপার্টির যুগ্ন আহবায়ক ডা. আব্দুস সাকুর,পলাশ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন মৃধা, জাতীয় ওলামাপার্টির সভাপতি এমদাদুল হক দুলু, সাধারণ সম্পাদক হাজী মোকারম হোসেন,উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক মো. রেজুয়ান মোল্লা প্রমূখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২