
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের থানা রোডস্থ লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বেগম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাতেমাতুজ জোহরা ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ মাওঃ মোঃ মুজিবুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন থানাপাড়া জামে মসজিদের খতিব মাওঃ মোঃ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন প্রমুখ। এ সময় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও তিলাওয়াতে কুরখান, হামদ/ নাত, পুরস্কার বিতরণ, দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক