হোম » ধর্ম » চব্বিশ সালের প্রথম উমরাহ কাফেলা নিয়ে  রওয়ানা দিলেন চকরিয়া হজ্জ কাফেলা

চব্বিশ সালের প্রথম উমরাহ কাফেলা নিয়ে  রওয়ানা দিলেন চকরিয়া হজ্জ কাফেলা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : প্রতি মাসের ন্যায় নতুন বছরের শুরুতে পবিত্র ওমরাহ পালনে ৮২জনের কাফেলা নিয়ে সৌদি আরব রওয়ানা দিলেন চকরিয়া হজ্জ কাফেলা এন্ড ট্রাভেলস এজেন্সি।

চকরিয়া সিটি সেন্টারের ৩য় তলাস্থ চকরিয়া হজ্জ কাফেলা এন্ড ট্রাভেলস্ এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মুয়াল্লিমুল হুজ্জাজ আলহাজ্ব হাফেজ ছৈয়দ মোহাম্মদ আলী জিন্নাহ’র সার্বিক ব্যবস্থাপনায় ২০২৪ সালের হাজীরা ওমরাহ্ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ কাফেলা রওয়ানা করেন সৌদি আরব মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে। তিনি হাজীদের নিয়ে সহি সালামতে পবিত্র ওমরাহ পালন এবং ওমরাহ শেষে নিজ দেশে ফিরে আসতে পারে; এজন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এদিকে পবিত্র হজ্জ, ওমরাহ্, সকল দেশের ভিসা প্রসেসিং, বিমানের টিকেট, ম্যানপাওয়ার, মেডিক্যাল প্রসেসিং, পাসপোর্ট ফরম, ভিজিট ভিসা, জিয়ারা ভিসা, আমেল মঞ্জিল,আমেল আদি,সোয়াকসহ সকল প্রকার ভিসা প্রসেসিং করা হয় বলে চকরিয়া হজ্জ কাফেলা সূত্র নিশ্চিত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!