
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : আসন্নবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. জান্নাত আরা হেনরী।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় জনপ্রিয়তার শীর্ষে থাকা নৌকার এ প্রার্থী নির্বাচনী এলাকায় (সদর-কামারখন্দ) সকাল-সন্ধ্যা বিরামহীনভাবে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন।
রবিবার (৩১’ডিসেম্বর) সকালে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে শহরের শহীদগঞ্জ এলাকায় গণসংযোগ করেন সিরাজগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী ড. জান্নাত আরা হেনরী।
এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক