রবিউল হাসান লায়ন : জামালপুর-৫ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনের বিরুদ্ধে নির্বাচনী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে জামালপুর পৌরসভার সর্বস্তরের জনগনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দয়ায়ী মোড়ে গিয়ে শেষ হয়।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন , জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক নূর হোসেন আবুহানী প্রমুখ।
বক্তারা বলেন, জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর প্রধান সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকদের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে তারা।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা