
মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এই্ স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক কাঁচির মার্কা নিয়ে ভেটের মাঠে লড়াই তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। স্বতন্ত্র প্রার্থী-কৌশলে সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতি তৈরি হয়েছে নৌকার।
নোয়াখালীর-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের নির্বাচনি পথসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের এই পথসভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ, সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিহাব উদ্দিন, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বিএসসিসহ আরও অনেকে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২